ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক বাবার শেষ বিদায়ে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকালে প্রেসিডেন্টের শোক গুগলের নতুন এআই মডেল জেমিনি ৪ আর্গন উন্মোচন জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর চলে গেলেন বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই: আখতারুজ্জামান বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৮ বার

Oplus_16908288

হাওর বার্তা ডেক্সঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বৈরাটী ইউনিয়নের ইমামনগর গ্রামে হাওরে মাছ ধরা ও রিং জাল চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বৈরাটী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইমামনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরে মাছ ধরা ও রিং জাল চুরির ঘটনাকে কেন্দ্র করে ইমামনগর গ্রামের বর্তমান ইউপি সদস্য হান্নান মিয়া ও সাবেক ইউপি সদস্য আবদুল লতিফের স্বজনদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাও বিরাজ করছিল।

বিরোধের বিষয়টি মীমাংসার লক্ষ্যে শুক্রবার সকালে বৈরাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ইমামনগর গ্রামে সালিসের উদ্যোগ নেন। তবে সালিসের আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই গ্রামের সামনের একটি মাঠে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দা, বল্লম ও টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে।

বৈরাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিরা বলেন, দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য তারা ইমামনগর গ্রামে সালিসে গিয়েছিলেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বসিয়ে রাখা অবস্থাতেই দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বস্ত্র অধিদপ্তরে অনিয়মের অভিযোগ সাবেক ডিজি দিলীপ কুমার সাহার আমলের নথি তলব করেছে দুদক

মিঠামইনে মাছ ধরা ও রিং জাল চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

আপডেট টাইম : ১০:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬