ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে সহিংসতা, ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, আটক ২ হাজার ইসলামবিরোধী আইন বাস্তবায়ন না করার দাবি আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার দুদকের নথিপত্র তলব বস্ত্র অধিদপ্তরে দুর্নীতির আখড়া, দুদকের কাঠগড়ায় ‘দিলীপ’ সিন্ডিকেট বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ বছর আগের সেই নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা ‘শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার’

মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩ বার

অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাতেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রাফিয়াত রশিদ মিথিলা। এবার পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন এই অভিনেত্রী। প্রায় দুই দশক ব্র্যাকের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে মিথিলা জানান, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন তিনি।

নতুন দায়িত্বে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন মিথিলা। প্রকল্পটি শিশুর প্রারম্ভিক বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে।

জন্মের পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের পরিবারকে তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্য সমন্বয় করে তথ্য-উপাত্ত ও প্রমাণভিত্তিক কার্যক্রম পরিচালনায় নিজের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান মিথিলা।

এর পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কেও (সিইউএনওয়াই) শিক্ষকতা শুরু করেছেন তিনি। সেখানে ‘অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে ননপ্রফিট ম্যানেজমেন্ট পড়াবেন। বাস্তব জীবনে ননপ্রফিট প্রতিষ্ঠানগুলো কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেবেন তিনি।

নতুন দায়িত্বের কথা জানিয়ে দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিথিলা। প্রায় দুই দশক প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এর মধ্যে ১৫ বছর কাজ করেছেন ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে।

নতুন কর্মপরিবেশ নিয়ে আশাবাদী মিথিলা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা অবকাঠামো এবং অভিজ্ঞ গবেষকদের সঙ্গে কাজের সুযোগ তাঁর পেশাগত অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি উন্নয়ন খাত ও শিক্ষাঙ্গনে মিথিলার নতুন এই পথচলায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা

মিথিলার নতুন যাত্রা, এবার যাচ্ছেন কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

আপডেট টাইম : ০৬:৪৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬