ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি এআই-সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের নীতিসহায়তার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর: স্বপন প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪ স্তরের নিরাপত্তা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নৌপথের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ সঠিক প্যারেন্টিং যেভাবে গড়ে দেয় শিশুর ভবিষ্যৎ তারপরও দলে উন্নতির ছাপ দেখছেন হামজা মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত

মেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ: নিলামে ৩৪ হাজার টাকায় বিক্রি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার

লক্ষ্মীপুর জেলার কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙ্গাশ মাছ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ৩৪ হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের পাঙ্গাশটি দেখতে মাছঘাটে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের মাতাব্বরহাট মাছঘাটের খলিল মিয়ার মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. কাউসার ৩৪ হাজার ৫০ টাকায় পাঙ্গাশটি কিনে নেন। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে সেটি দেখতে ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে।
‎
স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলে ওমর ফারুক মাঝির জালে মেঘনা নদীতে অন্যান্য মাছের সঙ্গে বিশাল আকৃতির পাঙ্গাশটি ধরা পড়ে। পরে মাছটি মাতাব্বরহাট মাছঘাটে এনে নিলামে তোলা হয়।

‎মাছটির ক্রেতা মো. কাউসার বলেন, বর্তমানে বাজারে নদীর পাঙ্গাশের চাহিদা রয়েছে। মাছটি বড় হওয়ায় ভালো দামে বিক্রি হওয়ার প্রত্যাশায় এটি কিনেছি। চাঁদপুরে মাছটি বিক্রির জন্য পাঠানো হবে। তিনি জানান, প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। এতে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা লাভ হতে পারে।
‎
স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন, মেঘনা নদীতে মাঝেমধ্যে বড় আকারের পাঙ্গাশ ধরা পড়লেও ২৮ কেজি ওজনের এমন মাছ দেখতে মাছঘাটে মানুষের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনমুখী পুলিশিংয়ের মূল ভিত্তি হলো জনগণের আস্থা অর্জন : আইজিপি

মেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ: নিলামে ৩৪ হাজার টাকায় বিক্রি

আপডেট টাইম : ১১:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬