ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার

ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন মডেল, অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সামিয়া আফরিন। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার বিষয়টি আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। চিকিৎসার এক পর্যায়ে এসে মাথার চুল ফেলে দিয়েছেন সামিয়া। ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে নিজের বর্তমান রূপ ও অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সামিয়া লিখেছেন, ‘জীবন সব সময় আমাদের ইচ্ছেমতো গল্প লেখে না, কিন্তু প্রতিটি অধ্যায়ের মধ্যেই লুকিয়ে থাকে কোনো না কোনো সৌন্দর্য।’

ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে নিজের পরিবর্তিত রূপ নিয়ে সামিয়া আরও লিখেছেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়; কিন্তু মেনে নিতে হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু সেগুলোও আপন করে নিতে হয়। আর আমি সেটিই করছি—নিজের এই রূপ গ্রহণ করছি, মেনে নিচ্ছি এবং নিজের মতো করে আপন করে নিচ্ছি।’

সৌন্দর্য যে শুধু চেহারা কিংবা চুলের মধ্যে সীমাবদ্ধ নয়, সেই উপলব্ধির কথাও জানিয়েছেন সামিয়া। তার ভাষায়, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা।’

জীবনের এই সময়টিকে কঠিন একটি অধ্যায় হিসেবে দেখছেন সামিয়া। তবে পরিস্থিতি যেমনই হোক, ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন তিনি। পোস্টের শেষে সামিয়া লিখেছেন, ‘পরিস্থিতি যেমনই হোক, বেঁচে থাকার প্রতিটি মুহূর্তই একেকটি উপহার। জীবন সুন্দর-শুধু তাকে সুন্দর করে দেখার চোখটা আমাদের নিজের হতে হয়।’

এরপর তিনি লিখেছেন, ‘আমার জীবনের প্রতিটি পর্যায়ের জন্য আলহামদুলিল্লাহ। আর ইনশা আল্লাহ, এই সময়টাও একদিন কেটে যাবে।’

প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলের দিকে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

তবে চলতি বছর আবার তার শরীরে ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। এবার ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া।

চিকিৎসার এই কঠিন সময়েও নিজের পরিবর্তিত রূপকে মেনে নেওয়ার কথা জানিয়ে সামিয়া যে বার্তা দিয়েছেন, তাতে ফুটে উঠেছে তার ইতিবাচক থাকার চেষ্টা ও জীবনের প্রতি কৃতজ্ঞতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

আপডেট টাইম : ১০:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬