চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিজের ছোট বোনের মতোই স্নেহ করেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপুর অভিনয়ের প্রশংসা করার পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও তাকে কিছু পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে নূতন বলেন, অপুর সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। শাকিব খানের স্ত্রী হিসেবে মজা করে অপুকে ‘মিসেস খান’ বলেও সম্বোধন করেন তিনি।
অপুর পাশাপাশি শাকিব খানের আরেক স্ত্রী বুবলীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে নূতনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খান সাহেবের দুই স্ত্রীর সঙ্গেই কাজ করেছি। তবে অপুর সঙ্গে কাজের পরিমাণ বেশি।’
নূতনের মতে, অপু বিশ্বাস ভালো মনের মানুষ এবং বড় একজন সুপারস্টার। অভিনয়জীবনে সাফল্যের পাশাপাশি অপুর ব্যক্তিজীবন নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।
তবে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নূতন। তার মতে, একজন তারকা বা সুপারস্টারের নিজের ব্যক্তিগত বিষয় সব জায়গায় প্রকাশ না করাই ভালো। সময় হলে প্রয়োজনীয় বিষয় সঠিক সময়েই প্রকাশ্যে আসবে।
অপু বিশ্বাসের উদ্দেশে শুভকামনা জানিয়ে নূতন বলেন, ‘তুমি অনেক ভালো একজন অভিনেত্রী। তোমার সুন্দর একটি ছেলে রয়েছে, তাকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো।’
একই সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাসকে আবারও একসঙ্গে পর্দায় দেখার আশাও প্রকাশ করেন নূতন। জনপ্রিয় এই জুটির জন্য দোয়া ও শুভকামনাও জানান তিনি।
Reporter Name 
























