ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা

অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিন্দা শিক্ষক ফোরামের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৫০ বার

Oplus_16908288

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ তথ্যের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে এসব প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে যেসব বিষয় উপস্থাপন করা হয়েছে, সেসবের সঙ্গে অধ্যাপক মো. জামাল উদ্দিনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এরপরও তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়কে সামনে এনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়।

শিক্ষক ফোরামের নেতারা বলেন, কোনো ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশ কিংবা কোনো অভিযোগ উপস্থাপনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও তথ্যের যথাযথ যাচাই অপরিহার্য। কিন্তু অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে প্রকাশিত সংবাদ ও প্রচারণায় সাংবাদিকতার এসব মৌলিক নীতির যথাযথ অনুসরণ করা হয়নি বলে তারা মনে করেন। একজন সম্মানিত শিক্ষক ও গবেষকের দীর্ঘদিনের পেশাগত সুনাম, সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অধ্যাপক মো. জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তাঁর মতো একজন শিক্ষকের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণা একটি সুস্থ, মুক্ত ও ইতিবাচক একাডেমিক পরিবেশের পরিপন্থী।

এদিকে অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে প্রকাশিত ‘অসত্য ও অপপ্রচারের’ উৎস অনুসন্ধানের পাশাপাশি বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

একই সঙ্গে অধ্যাপক জামাল উদ্দিনের পেশাগত মর্যাদা, সামাজিক সম্মান ও ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সাংগঠনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ

অধ্যাপক জামাল উদ্দিনকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিন্দা শিক্ষক ফোরামের

আপডেট টাইম : ১২:২২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬