ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা

নোট অফ ডিসেন্টসহ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫ বার

জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে। একথা বলেছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’

তিনি বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য, সে জায়গায় আমরা নেই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শুধুমাত্র জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে বাকি বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। আরো অনেক বিষয় আছে এখানে সংশোধনীতে আনতে হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আছে, বিভিন্ন জনদাবিতে আছে, আমাদের আরো কিছু বক্তব্য হয়তো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে আসতে পারে। সেগুলো আমরা ধারণ করে একটা বিল পার্লামেন্টে উপস্থাপনের জন্যই রিপোর্টটা প্রদান করবো।’

তিনি আরও বলেন, যে গণভোট হয়েছে সেটা আইনি গণভোট। কিন্তু গণভোটের অধ্যাদেশ যেটা, সেটাকে আমরা আইনি রূপ দিতে পারিনি। কারণ সেখানে অনেক সমস্যা ছিল। আর সেই বক্তব্য আমরা পার্লামেন্টেও দিয়েছি, বাইরেও দিচ্ছি। এখন যে সংবিধান সংশোধনীটা আমরা সামনে গ্রহণ করবো, সে জায়গায় এমন কিছু অনুচ্ছেদের, আর্টিকেলের পরিবর্তন, সংশোধন আসবে; সংযোজনও আসবে। যেগুলো নিতে গেলে সংশোধনের পরবর্তী রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে। সেটি হচ্ছে সাংবিধানিক গণভোট।

স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, বিরোধীদলের লংমার্চ ইস্যুতেও। তিনি বলেন, ‘বিরোধীদল লংমার্চ কেন করছে সেই প্রশ্নের জবাব তারা দেবে। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তাদের রাজনীতি। কিন্তু লংমার্চ করুক আর যাই করুক, বক্তৃতা দিক বা সভা-সমাবেশ করুক, সংবিধান সংশোধনী তো পার্লামেন্টে হবে, জাতীয় সংসদে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ

নোট অফ ডিসেন্টসহ জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬