ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা লং মার্চ বন্ধ করে সংলাপে বসার আহ্বান শাহবাজ শরীফের শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন এক বছরের মধ্যে লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহারে দারিদ্র্যমুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ: বিশ্বব্যাংক শিক্ষার্থীরাই যার সন্তান, কল্যাণী তাদের স্বপ্নসারথি ভিকির পুলসিরাতে মেহজাবীন এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি সই শিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, আলোচনায় যারা

মালয়েশিয়ায় কেমন কর্মী, কীভাবে পাঠানো হবে; জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৪ বার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা এবং কর্মীদের চাকরি ও খরচের নিশ্চয়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ‘যেমন-তেমনে’ কর্মী পাঠানো যাবে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা যে ম্যানপাওয়ার পাঠাব, সে মানুষের চাকরির নিশ্চয়তা, যে যাবে, সে কত টাকায় যাবে—সবকিছু নিশ্চয়তা করে আমরা পাঠাব। আমরা এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছি।’

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘ন্যাশনাল ইন্টারেস্টে আসুন, আমরা সবাই মিলে মূল জায়গাটা ধরি। আমাদের ল্যাপসও আছে। আমরা কবে নাগাদ পাঠাতে পারব, এই ইস্যুতে খালি একটু আপডেট নিয়ে নিই।’

তিনি বলেন, মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে বাংলাদেশ যথাসম্ভব প্রয়োজনীয় ইনপুট দিচ্ছে। কর্মী পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ চলছে।

বেসরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসা চাহিদাপত্র যাচাইয়ের বিষয়ে মন্ত্রী বলেন, ‘যারা প্রাইভেট রিক্রুটিং এজেন্সি রয়েছে, তারা অনেকেই বিভিন্ন চাহিদাপত্র নিয়ে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। যেটা চলমান প্রক্রিয়ায় বৈধভাবে আসছে, প্রবাসী (হাইকমিশন) আমাদের যেটা আছে, এরা গিয়ে ভেরিফাই করে দেখছে।’

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বোয়েসেলকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘অলমোস্ট তারা রেডি আছে। কিন্তু অলমোস্ট রেডি থাকলেও প্রাইভেটের মাধ্যমে আমি নিতে চাচ্ছি না। প্রাইভেট নিলে তো আমার নিয়ন্ত্রণ থাকবে না। আমরা বোয়েসেলের মাধ্যমে এর জন্য বারবার বলছি। ওরা বলছে, ৮ অক্টোবরের মধ্যে আমাদের বোয়েসেল অন্তর্ভুক্ত হচ্ছে।’

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত ব্যয় ঠেকাতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, কর্মীর চাকরির নিশ্চয়তা, বিদেশ যাওয়ার খরচ এবং পুরো প্রক্রিয়াকে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে সার্বিয়ার ভিসাপ্রাপ্তদের আন্দোলন প্রসঙ্গেও প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, শত শত যুবকের কাছ থেকে ৮ লাখ টাকা করে নিয়ে ভিসা দেওয়ার নামে কিছু ট্রাভেলস এজেন্সি প্রতারণা করেছে। এসব এজেন্সির লোকজনই লোকজন জড়ো করে আন্দোলন করছে। ‘তাদের ভিসা যদি সঠিক ও ওয়ার্ক পারমিট থাকে, তাহলে তারা ক্লিয়ারেন্স পেয়ে যাবে। কিন্তু যদি সঠিক না হয়, তাহলে যারা এটা করেছেন, তাদের আইনের আওতায় আনা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ

মালয়েশিয়ায় কেমন কর্মী, কীভাবে পাঠানো হবে; জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট টাইম : ১১:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬