ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

দীর্ঘ বিরতির পর নার্গিস খানমের কণ্ঠে প্রেম-অভিমানের ‘ভুল’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৬ বার

সাউন্ডের ব্যানারে প্রথম অ্যালবাম ‘নিশ্চুপ রুপালী রাতে’, ‘মেহেদী রাত’, সঙ্গীতার ব্যানারে ‘রাধা’, ‘তোর এক লা পথে’, ‘দিওয়ানা’ গানগুলো নিজের স্বতন্ত্র গায়কী জানান দিয়েছিলেন নার্গিস খানম। কাভার সং ‘পিরিত রতন’, ‘এই যে দুনিয়ায়’, নীলা বালি’ ,‘খাঁজা তোমার প্রেমে’ দিয়ে সংগীতপ্রেমীদের নজর কেড়েছেন।

এরপর গানকেই জীবনের প্রধান অনুষঙ্গ হিসেবে বেছে নিয়ে দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো, টিভি শোসহ অনেক গানই উপহার দিয়েছেন নার্গিস এ খানম। মাঝে পারিবারিক কারণে বিরতির পর আবারও নতুন উদ্যমে সংগীতে সক্রিয় হয়েছেন এই গায়িকা।

তারই ধারাবাহিকতায় কণ্ঠশিল্পী নার্গিস এ খানমের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ভয়েস অফ নার্গিস’ থেকে প্রকাশ করলেন নতুন একটি স্যাড রোমান্টিক গান ‘ভুল’।

গানটির কথা লিখেছেন, কাজল শেখ আর সুর- সংগীত করেছেন ইফতেখারুল লেনিন। প্রেম, অভিমান এবং সম্পর্কের সূক্ষ্ম আবেগকে প্রাধান্য দিয়ে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্ৰ ঘোষ ইমন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন দেব ও রিসা। পাশাপাশি ভিডিওতে উপস্থিত আছেন নার্গিস খানমও।

নার্গিস খানম বলেন, ‘‘দীর্ঘদিন পর নতুন মৌলিক গানের কাজ করলাম। সেই সঙ্গে নতুন সময়কে মাথায় রেখে নিজের নামে ‘ভয়েস অফ নার্গিস’ একটি চ্যানেলও ওপেন করেছি। এখন থেকে স্রোতারা আমার সব নতুন গানগুলো এই চ্যানেল থেকে শুনতে পারবেন।

চলার পথে মানুষের জীবনে নানা ভুল হয়। কিন্তু কখনো কখনো সেই ভুলগুলোই প্রশ্নের জন্ম দেয়। ‘ভুল’ গানটিতে সেই অনুভূতিরই প্রতিফলন ঘটেছে। গানটির কথা আমার খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি সুরের সঙ্গে গায়কীতেও সেই আবেগটুকু তুলে ধরতে। দীর্ঘদিন পর এমন একটি কাজ নিয়ে শ্রোতাদের সামনে আসছি, তাই স্বাভাবিকভাবেই কিছুটা উচ্ছ্বাস কাজ করছে। আশা করি গানটি সবার ভালো লাগবে।

শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) দুপুরে ‘ভয়েস অফ নার্গিস’ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি অবমুক্ত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

দীর্ঘ বিরতির পর নার্গিস খানমের কণ্ঠে প্রেম-অভিমানের ‘ভুল’

আপডেট টাইম : ১০:৪৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬