ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ বার

রাজধানীর তেজগাঁওয়ে চোর সন্দেহে আটক এক যুবককে (২৫) আনসার সদস্যরা বেধে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গুরুতর আহত অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিটিসিএলের অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, সকালে ওই যুবক দেয়াল টপকে ভেতরে ঢুকলে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধরেন। পরে বেধে মারধর করার পর তিনি অচেতন হয়ে পড়লে অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠানো হয়।

মরদেহের সঙ্গে হাসপাতালে আসা আনসারের সাবেক প্লাটুন কমান্ডার সৈকত আলী জানান, সকালে চুরির উদ্দেশ্যে কয়েকজন যুবক দেয়াল টপকে ভেতরে ঢোকে। ধাওয়া দিলে ওই যুবক এক আনসার সদস্যকে লাঠি দিয়ে আঘাত করেন। সঙ্গীরা পালিয়ে গেলেও ওই যুবক ধরা পড়েন। পরে তাকে ক্যাম্পে নিয়ে বেধে মারধর করা হয় এবং অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

তেজগাঁওয়ে বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ১১:১৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬