ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ ইস্যুতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করা হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আমার ভিডিওতে কেউ স্বস্তি পেলে সমস্যা কোথায়: পুনম পান্ডে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ উদ্ধার, গাড়িচালকসহ গ্রেফতার ৩ একই দলে খেলবেন মেসি-রোনালদো

আমার ভিডিওতে কেউ স্বস্তি পেলে সমস্যা কোথায়: পুনম পান্ডে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার

বিতর্ক যেন পুনম পান্ডের সঙ্গী। এবার নিজের সাহসী ভিডিওকে ‘সামাজিক সেবা’ আখ্যা দেওয়ার পাশাপাশি ভারতে যৌনকর্ম বৈধ করার পক্ষে মত দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে এসে পুনম বলেন, সমাজের অনেক পুরুষ মানসিক চাপ ও হতাশার মধ্যে থাকেন। তার কোনো ভিডিও যদি তাদের কিছুটা স্বস্তি দেয়, তাহলে সেই কাজকে খারাপ হিসেবে দেখার কারণ নেই। এ কারণেই নিজের কনটেন্টকে মানুষের হিতার্থে করা কাজ হিসেবে দেখেন তিনি।

এরপরই যৌনকর্ম বৈধ করার বিষয়ে নিজের মত জানান পুনম। তার দাবি, ভারতে যৌনকর্ম বৈধ করা হলে অপরাধের হার কমতে পারে। বিশেষ করে নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি।

পুনমের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, যৌনকর্মকে আইনি স্বীকৃতি দিলেই অপরাধ কমে যাবে, বিষয়টি এত সরল নয়। এর সঙ্গে মানবপাচার, শোষণ, সম্মতি, নিরাপত্তা এবং যৌনকর্মীদের অধিকারসহ নানা সামাজিক ও আইনি প্রশ্ন জড়িত।

নিজের সাহসী কনটেন্ট নিয়ে সমালোচনার বিষয়টিও পডকাস্টে তুলে ধরেন পুনম। তিনি জানান, পরিচিতদের কেউ কেউ তাকে নিয়ে মজা করেন। তার দাবি, প্রকাশ্যে যারা তাকে নিয়ে ঠাট্টা করেন, তাদের অনেকেই আবার গোপনে তার ভিডিও দেখেন।

২০১৩ সালে ‘নেশা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় পুনম পান্ডের। এরপর বিভিন্ন সময় তার বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ২০২২ সালে রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়েও আলোচনায় ছিলেন তিনি।

এবার নিজের কনটেন্ট নিয়ে মন্তব্যের পাশাপাশি যৌনকর্মের বৈধতা, অপরাধ ও নারীর নিরাপত্তার মতো বিষয় সামনে এনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন পুনম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা

আমার ভিডিওতে কেউ স্বস্তি পেলে সমস্যা কোথায়: পুনম পান্ডে

আপডেট টাইম : ১১:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬