ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

‘এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যায় না’, পরীমনি যেন সাদা পরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৬ বার

গোলাপি পাড়ের সাদা শাড়ি আর মাথার ওপর খোলা আকাশ; সাদা এক পরীর সাজেই যেন অন্যরকম মুগ্ধতা ছড়ালেন পরীমনি। সম্প্রতি নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

ছবিগুলোতে পরীমনিকে দেখা গেছে সাদা শাড়ির সঙ্গে গোলাপি পাড়ে। খোলা আকাশের নিচে তার স্বাভাবিক উপস্থিতি ও হাসিমাখা অভিব্যক্তি নজর কেড়েছে অনুসারীদের। ভারী সাজসজ্জা ছাড়াই ছবিগুলোতে বেশ প্রাণবন্ত ও সতেজ দেখাচ্ছে অভিনেত্রীকে।

ছবিগুলো পোস্ট করে অবশ্য কোনো ক্যাপশন দেননি পরীমনি। তবে তার ছবি নিয়েই কথা বলেছেন ভক্তরা। কেউ প্রশংসা করেছেন তার সৌন্দর্যের, কেউ আবার লিখেছেন, সময়ের সঙ্গে যেন আরও তরুণ হয়ে উঠছেন এই অভিনেত্রী।

এক ভক্ত মন্তব্য করেন, ‘পরী আপার দিন দিন বয়স কমে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যায় না’। কেউ আবার ভালোবাসার ইমোজি দিয়ে অভিনেত্রীর নতুন লুকের প্রশংসা করেছেন।

পরীমনির ছবি মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা আগ্রহ তৈরি হয়। নতুন কোনো ছবি প্রকাশ করলেই তার সাজ, লুক কিংবা ব্যক্তিত্ব নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

বিশেষ করে সাদা শাড়িতে পরীমনির সরল উপস্থিতিই যেন ছবিগুলোর মূল আকর্ষণ হয়ে উঠেছে। তারকা-ঝলমলে সাজের বদলে একেবারে সাধারণ লুকে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পরীমনি। ব্যক্তিজীবনের নানা মুহূর্ত, কাজের খবর কিংবা নিজের ছবি নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ফলে তার নতুন পোস্টগুলোও দ্রুতই ভক্তদের নজরে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

‘এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যায় না’, পরীমনি যেন সাদা পরী

আপডেট টাইম : ১১:৩৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬