ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৪ বার
প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম। তবে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করার কথা জানিয়েছেন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফারযাহ সানায়া চৌধুরী।
বাদী জানান, ২০২৫ সালের ২৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলাটি করেন তিনি। পরে আদালতের নির্দেশে পিবিআই মামলাটির তদন্ত শুরু করে। তদন্ত কর্মকর্তাকে সাক্ষী, হুমকির অডিও রেকর্ডিংসহ বিভিন্ন প্রমাণ দেওয়ার পরও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সানায়া চৌধুরী বলেন, ‘অদৃশ্য কারণে পুলিশ কোনো কারণ উল্লেখ না করে অভিযোগ প্রমাণিত হয়নি বলে প্রতিবেদন দিয়েছে। আমি এই প্রতিবেদনের মাধ্যমে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছি। তাই আইনজীবীর সঙ্গে আলোচনা করে প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করব।’
বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ওইদিন তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করা হবে।
তিনি অভিযোগ করেন, তানজিন তিশার হুমকির অডিও রেকর্ডিং তদন্ত কর্মকর্তাকে শোনানো হলেও তা বিবেচনায় নেওয়া হয়নি। আদালতের কাছে ন্যায়বিচার চেয়ে নারাজির আবেদন করা হবে এবং আদালত সার্বিক বিষয় বিবেচনা করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেবেন বলে আশা করছেন তিনি।
নথি অনুযায়ী, চলতি বছরের ২৫ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের এসআই মো. জাহাঙ্গীর আলম।
মামলার আরজি থেকে জানা যায়, বাদী একজন ফ্যাশন ডিজাইনার এবং গুলশান থানাধীন ১২৭ নম্বর রোডে তার একটি ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য বাদীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিনি তা ফেরত দেননি।
আরজিতে আরও বলা হয়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর শাড়িটি ফেরত চেয়ে তিশাকে ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠান বাদী। এর পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর শাড়ি ফেরত চাওয়ায় তানজিন তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৩ ও ১৮ মার্চ দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হলে বাদী শাড়িটি ফেরত চান। কিন্তু তিশা শাড়িটি ফেরত দেবেন না বলে জানান বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ৫ নভেম্বর শাড়িটি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে তিশাকে আবারও ফেসবুক ম্যাসেঞ্জারে বার্তা পাঠানো হয়। পরদিন বাদীর স্টুডিওর এক ফটোগ্রাফার ফোন করলে তিশা ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে শাড়ি ফেরত চাওয়ায় ওই ফটোগ্রাফারকে গালিগালাজ এবং বাদী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১০ নভেম্বর তানজিন তিশা বাদীকে ফেসবুক ম্যাসেঞ্জারে ফোন করে মামলা করলে তার মান-সম্মান ক্ষুণ্ন ও সামাজিকভাবে হেয় করার হুমকি দেন। পরে এ ঘটনায় গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন বাদী।
এদিকে বাদী দাবি করেছেন, এর আগে শাড়ি সংক্রান্ত ঘটনায় তানজিন তিশার বিরুদ্ধে করা আরেকটি মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে। তবে বর্তমান মামলায় পিবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদন নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আপডেট টাইম : ১০:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬