ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১৪ বার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র নিন্দা জানিয়েছে তার প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)। বুধবার (২৬ আগস্ট) ছড়িয়ে পড়া এ খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে নিসচা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এবং দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। কোনো তথ্য প্রকাশের আগে সেটি সত্য কি না, তা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে মৃত্যু, দুর্ঘটনা বা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে যাচাইহীন তথ্য প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে ইলিয়াস কাঞ্চনের পরিবার জানিয়েছে, বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন। বুধবার লন্ডন সময় সন্ধ্যায় তার সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে।

ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন। গত বছরের আগস্টে সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসার জন্য গত ১২ আগস্ট তিনি আবার লন্ডনে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব

আপডেট টাইম : ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬