ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা, টানলেন তানজিন তিশাকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২ বার

বান্ধবীর কাছ থেকে শাড়ি উপহার পেয়ে বেশ খুশিই হয়েছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। কিন্তু উপহার পাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না! শাড়িটি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অনুরোধ আসে বন্ধুর কাছ থেকে। এরপর আবারও মেসেজ-পোস্টে নাকি অবশ্যই পেজটিকে ট্যাগ করতে হবে!

আজ (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমনই এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন দীপা খন্দকার। রসিকতার ছলে তিনি লিখেছেন, ‘ভয় লাগে কবে জানি আম্মা ভর্তা পাঠায়ে বলে ট্যাগ করে পোস্ট দে, নাহলে কেস করে দিব।’

শুধু তাই নয়, নিজের এই ‘দুরবস্থা’র কথা বলতে গিয়ে অভিনেত্রী টেনে আনেন তানজিন তিশার নামও। তার ভাষ্য, এমন পরিস্থিতি হলে তানজিন তিশাই যেন তাকে বাঁচান!

দীপার এই রসিকতার পেছনে অবশ্য সাম্প্রতিক একটি ঘটনাকে ঘিরে তানজিন তিশার আলোচিত ‘শাড়ি-কাণ্ড’র ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে। ২০২৫ সালে একটি জামদানি শাড়ির প্রচারণা নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ ওঠে। উদ্যোক্তার দাবি ছিল, প্রচারণার শর্তে শাড়িটি দেওয়া হলেও তিশা প্রতিশ্রুতি অনুযায়ী প্রচারণা করেননি। অন্যদিকে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বিষয়টি পরবর্তী সময়ে আইনি জটিলতায়ও গড়ায়। সেই প্রসঙ্গই যেন মজার ছলে সামনে এনে দীপা খন্দকার প্রশ্ন তুলেছেন উপহার আর প্রচারণার সম্পর্কটা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? পোস্টের শেষদিকে দীপা লেখেন, ‘নিজের টাকায় জিনিস কেনার পরও অনেক রিভিউ চায়। সম্পর্ক আর কাজের মানে আমরা কি ভুলে গেছি?’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারকে এখনই সতর্ক হতে হবে

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা, টানলেন তানজিন তিশাকে

আপডেট টাইম : ১১:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬