ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

ইউটিউবের ভিউ গণনায় বড় পরিবর্তন, চালু হচ্ছে নতুন নিয়ম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫৬ বার

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে আনা হয়েছে নতুন নিয়ম। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও। বুধবার (১২ আগস্ট) ইউটিউব তাদের অফিশিয়াল ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে।

প্ল্যাটফর্মটি এতো দিন ভিউ গণনার নির্দিষ্ট পদ্ধতি প্রকাশ না করলেও সাধারণভাবে ধারণা করা হতো, একটি ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখা হলে সেটিকে ভিউ হিসেবে ধরা হয়। নতুন নিয়ম চালু হলে ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ ভিউ হিসেবে সেটি যোগ হবে। ফলে অনেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওর মোট ভিউ সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে যেসব ভিডিও দর্শকের মনোযোগ অল্প সময়ের জন্য আকর্ষণ করে, সেগুলোর ভিউ দ্রুত বাড়বে। ফলে শুধু ভিউ সংখ্যা দেখে কোনো ভিডিও কতটা জনপ্রিয়, তা আগের তুলনায় কম নির্ভরযোগ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউটিউবের অফিশিয়াল ব্লগ পোস্টে বলা হয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। একই ধরনের একটি মেট্রিকের মাধ্যমে ভিডিওর দর্শক প্রতিক্রিয়া পরিমাপ করতেই নতুন এই নিয়ম চালু করা হচ্ছে।

আগের ভিউ হিসাব থাকবে কিনা এমন বিষয়ে ইউটিউব জানিয়েছে, পুরোনো ভিউ পরিমাপ পদ্ধতি পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে না। ‘এনগেজড ভিউস’ নামে পরিচিত সেই তথ্য নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে দেখতে পারবেন। ফলে একটি ভিডিও কতবার চালু হয়েছে এবং দর্শকরা কতবার নির্দিষ্ট সময় ধরে ভিডিওটি দেখেছেন- দুই ধরনের তথ্যই আলাদাভাবে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নতুন এই পরিবর্তনের ফলে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো প্রভাব পড়বে না।

এর আগে গত বছর ইউটিউবের শর্টস ভিডিওতেও ভিডিও চালুর সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করা হয়েছিল।

এদিকে গত সপ্তাহেই ইউটিউব নতুন নির্মাতাদের জন্য আয়ের ব্যাপারে শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। আগামী ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে নির্মাতাদের আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে।

সূত্র: ব্লগ ডট ইউটিউব

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

ইউটিউবের ভিউ গণনায় বড় পরিবর্তন, চালু হচ্ছে নতুন নিয়ম

আপডেট টাইম : ১১:১৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬