ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি থেকে আ.লীগে যোগ দিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬
  • ৫৮১ বার

জেলার শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবরসহ তেওতা ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

সাবেক জনপ্রিয় ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের হাতে ফুল দিয়ে শিবালয় উপজেলা বিএনপির দুই প্রভাবশালি নেতা প্রায় দুই শতাদিক নেতাকর্মী নিয়ে বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানু, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান ও শিবালয় উপজেলা যুবলীগের সভাপতি আলী আজমত মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার লতা প্রমুখ।

সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে দেশকে দুর্বার গতিতে নিয়ে চলছেন। তাই বিএনপি নেতা ও শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর এবং বিএনপির প্রভাবশালী নেতা এবং তেওতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ তাদের দুই শতাধিক নেতাকর্মী আজকে আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে যোগদান করল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে আ.লীগে যোগ দিলেন শিবালয় উপজেলা চেয়ারম্যান

আপডেট টাইম : ১২:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০১৬