ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

নকীব খানের সুরে ন্যান্সি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
  • ৩৮৫ বার

কিংবদন্তি সুরকার ও সঙ্গীতপরিচালক নকীব খানের সুরে প্রথমবারের মত গেয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যান্সি। একটি নয়, দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানগুলো থাকবে একটি মিশ্র এ্যালবামে। এটি প্রকাশ পাবে ঈদুল ফিতরে।

ন্যান্সি বৃহস্পতিবার দুপুরে  জানান, ২৪ জুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। অন্য গানটির রেকর্ডিং হয়েছিল আরও আগে। গান দুটি লিখেছেন আসিফ ইকবাল। মজার বিষয় হচ্ছে, গানগুলো লেখা ও সুর করা হয়েছে ২০-২৫ বছর আগে। ন্যান্সির গাওয়া গান দুটির শিরোনাম ‘আমি ছুঁয়ে দিলেই’ ও ‘ও মাঝিরে’।

নতুন গান প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘নকীব ভাই গুণী মানুষ। তার গানের ধরনও আলাদা। পুরনো দিনের ভাললাগা পাওয়া যাবে গানগুলোতে। গানগুলো গাওয়ার সময় নকীব ভাই আমাকে স্বাধীনতা দিয়েছেন। বিষয়টি আমার কাছে ইতিবাচক মনে হয়েছে।’

জানা যায়, গানচিলের ব্যানারে ঈদে প্রকাশিতব্য মিশ্র এ্যালবামটিতে আরও গেয়েছেন শাকিলা জাফর, নকীব খান, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী ও কনকচাঁপা। এর সম্ভাব্য নাম ‘আমি ছুঁয়ে দিলে’।

ন্যান্সি আরও জানান, এই ঈদে তার গাওয়া কয়টি গান বাজারে আসবে এ ব্যাপারে নিশ্চিত নন। ইতোমধ্যে বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন, সব গান হয়ত ঈদে প্রকাশ হবে না।

ঈদ ‍উপলক্ষে কোনো টিভি অনুষ্ঠানে থাকছেন না ন্যান্সি। তবে রান্নার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এগুলো ঈদের আগেই প্রচার হবে। অন্যদিকে টিভিতে সরাসরি গাওয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত করেননি। ঈদের পর পর ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি স্টেজ শোতে অংশ নিবেন, এটা নিশ্চিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

নকীব খানের সুরে ন্যান্সি

আপডেট টাইম : ০৩:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫