ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

যারা ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৫ বার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া অ্যাকাউন্ট, নকল ছবি ও অনলাইন প্রতারণা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এ লক্ষ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ‘ভেরিফায়েড ব্যাজ’ দেওয়ার ব্যবস্থা চালু করছে প্রতিষ্ঠানটি।

তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। পরিচয় নিশ্চিত করতে আগ্রহী ব্যবহারকারীদের একটি সেলফি ভিডিও জমা দিতে হবে। সেই ভিডিও অ্যাকাউন্টের ছবি ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুক।

ভেরিফায়েড ব্যাজ পেতে যেসব শর্ত মানতে হবে:

১. ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
২. অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে নিয়মিত সক্রিয় থাকতে হবে।
৩. প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের কোনো পূর্ব ইতিহাস থাকা যাবে না।
৪. ফেসবুক পেজ এবং প্রফেশনাল মোডে থাকা অ্যাকাউন্ট এই বিনামূল্যের সুবিধার আওতায় আসবে না।
৫. মেটার সেলফি ভিডিওভিত্তিক পরিচয় যাচাই সফলভাবে সম্পন্ন করতে হবে।

যাচাই প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারীর প্রোফাইলের পাশাপাশি ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ডেটিং প্ল্যাটফর্মেও এই ভেরিফায়েড ব্যাজ প্রদর্শিত হবে।

মেটা জানিয়েছে, এই ব্যাজের উদ্দেশ্য শুধু একজন ব্যবহারকারীর পরিচয় যে বাস্তব—তা নিশ্চিত করা। এটি কোনো ব্যক্তির সততা, বিশ্বাসযোগ্যতা বা ভবিষ্যৎ আচরণের নিশ্চয়তা দেয় না। তাই অনলাইনে যোগাযোগ বা আর্থিক লেনদেনের সময় আগের মতোই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বর্তমানে সীমিত পরিসরে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও এটি উন্মুক্ত করা হবে।

সূত্র: এনগ্যাজেট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

যারা ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না

আপডেট টাইম : ১০:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬