ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী হজ উপলক্ষে নতুন নীতিমালা অনুমোদন দিলো সৌদি এসএসসির খাতা পুনর্মূল্যায়নের বিপুল আবেদন, সমাধানে নতুন নীতিমালা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থীকে ভোট না দিলে পদ হারাবেন এমপিরা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত ডিজিটাল প্রযুক্তিতে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর সরাসরি প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন পূজা চেরী কি সত্যিই গোপনে বিয়ে সেরেছেন কালভার্টের বদলে বাঁশের সাঁকো, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

নৌকা ছেড়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যারা তাদের জন্মেরই ঠিক নেই’—মিঠামইনে এমপি ফজলুর রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৮ বার

Oplus_16908288

জাহাঙ্গীর হত্যার রহস্য উদঘাটন ও বিচার নিশ্চিত করতে না পারলে এমপিগিরি ছেড়ে দেওয়ার ঘোষণা

হাওর বার্তা প্রতিবেদক, মিঠামইনঃ ‘যে লোকটা নৌকা ছেড়ে দাঁড়িপাল্লায় ভোট দিতে পারে, তার তো জন্মেরই ঠিক নেই’—এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা–অষ্টগ্রাম–মিঠামইন) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি ।

তিনি বলেন, ‘যার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে কীভাবে দাঁড়িপাল্লায় ভোট দেয়?’—এমন প্রশ্নও তোলেন তিনি।

সম্প্রতি কিশোরগঞ্জের মিঠামইন বাজারের বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি ও নিহত বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি ফজলুর রহমান।

জাহাঙ্গীর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, ‘আমি অপেক্ষা করছি। তারা যদি এই হত্যার রহস্য উদঘাটন করতে না পারে, তাহলে আমি যেখানে যাওয়ার, সেখানে যাব। বাংলাদেশে এমন কোনো উঁচু জায়গা নেই, যেখানে আমার নাগাল নেই।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘কিশোরগঞ্জ জেলা ও মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার প্রকৃত রহস্য আমি বের করবই।’

এ সময় তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে না পারলে আমি এমপিগিরি ছেড়ে দেব।’

শোকসভায় নিহত জাহাঙ্গীরের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন বক্তারা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

নাগরিক শোকসভাকে ঘিরে মিঠামইনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

নৌকা ছেড়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যারা তাদের জন্মেরই ঠিক নেই’—মিঠামইনে এমপি ফজলুর রহমান

আপডেট টাইম : ০১:০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬