ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১ বার

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করার লক্ষ্যে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। এতে কৃষিপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান আইফার্মারসহ দেশের বিভিন্ন খাতের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর স্টার্টআপ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে ২০১৯ সাল থেকে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের ক্ষুদ্র কৃষকদের জন্য ‘ওয়ান-স্টপ’ সমাধান প্রদান করে আসছে আইফার্মার। তাদের কৃষি ভিত্তিকবিভিন্ন অ্যাপ যেমন, ‘ফলন’, ‘কৃ-শপ’- এর মাধ্যমে আইফার্মার কৃষকদের জন্য একটি সমন্বিত কৃষি ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে সহজ অর্থায়ন, কৃষি পরামর্শ, মানসম্মত উপকরণ এবং বাজারসংযোগ নিশ্চিত করে তাদের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে।

বর্তমানে কৃষকদের জন্য সরাসরি বাজার সংযোগ নিশ্চিত করছে তারা। ফলে, কৃষকদের আয় বৃদ্ধি ও সরবরাহ চেইনে স্বচ্ছতাও নিশ্চিত হচ্ছে। বর্তমানে দেশের ৪২টি জেলায় আইফার্মার-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটিতে নিবন্ধিত কৃষকসংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

এছাড়াও তাদের ‘কৃষক কার্ড’ এর মাধ্যমে কৃষক এক প্ল্যাটফর্ম থেকেই কৃষি অর্থায়ন, মানসম্মত বীজ ও অন্যান্য উপকরণ, কৃষি পরামর্শ, ফসল বীমা এবং বাজারসংযোগসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন। এর ফলে তথ্যভিত্তিক একটি স্বচ্ছ ক্রেডিট স্কোরিং ব্যবস্থা গড়ে ওঠায় কৃষকের আর্থিক বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি পায়।

সম্মেলনে আইফার্মার-এর উপস্থাপনায় কৃষকের আর্থিক অন্তর্ভুক্তি, প্রযুক্তিনির্ভর সেবা এবং কৃষি খাতে ডিজিটাল উদ্ভাবনের বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক আগ্রহ প্রকাশ পায়। সরকারের ডিজিটাল সেবা ও স্টার্টআপ উন্নয়ন উদ্যোগের সঙ্গে সমন্বয় করে কৃষকদের জন্য আরও কার্যকর সমাধান তৈরিতে একসঙ্গে কাজ করার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

উল্লেখ্য, জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। প্রারম্ভিক বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ১১:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬