ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ২৯৬ বার

আগামী ২০ ডিসেম্বর মধ্যরাত থেকে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনি প্রচার-প্রচারণা। গণসংযোগ ও প্রচার-প্রচারণায় নির্ঘুম রাত কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন। প্রার্থীদের পক্ষে মাইকের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনি এলাকা। চায়ের দোকান, বাসস্ট্যান্ড, পাড়া মহল্লার অলি গলিতে একই আওয়াজ প্রার্থীদের পক্ষে ভোট চাই।

২০ ডিসেম্বর মধ্যরাত সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো: নুরুজ্জামান তালুকদার।

রোববার গণসংযোগকালে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রচারণায় প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াত আইভী বলেছেন, সরকারি দলের প্রার্থী হিসেবে কোনো রকম ‘পক্ষপাতিত’ ও ‘ফেভার’ চান না। সিদ্ধিরগঞ্জ থানার ওসির বদলী চান তিনি। এদিকে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।

নৌকার বিজয় নিশ্চিত : আইভী

রোববার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডে গণসংযোগকালে বলেন, আমি প্রথম থেকেই সরকারি দল হিসেবে কোনো রকমের পক্ষপাতিত্ব চাই না। প্রভাব চাই না। কিছুই চাই না। নারায়ণগঞ্জে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন যেন হয়। এই নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত ইনশাল্লাহ।

নির্বাচনে বিশৃঙ্খলার সৃষ্টির জন্য অদৃশ্য তৃতীয় শক্তির আলোচনা চলছে এক প্রশ্নের উত্তরে আইভী বলেন, আমি একটাই কথা বলব যত পক্ষের আলোচনা হোক না কেন? তৃতীয় পক্ষ হোক, চতুর্থ পক্ষ হোক যদি ইসি (নির্বাচন কমিশন) শক্ত ভূমিকা পালন করে আইনশৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে তবে কারো কোন ক্ষমতা নেই কারো কলকাঠি নাড়ার। কারণ সমস্ত নেতাকর্মীরাই আমার সাথে আছে।

শামীম ওসমান রহস্যজনক অবস্থায় আছেন এক প্রশ্নের উত্তরে আইভী বলেন, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। সমস্ত নেতাকর্মীরা আমার সাথে আছে। যেহেতু ওনি সংসদ সদস্য আইনের বাধার কারণে চাইলেও আপনাদের সম্মুখে আসতে পারবেন না। নাসিক নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

প্রভাব বিস্তারের অভিযোগ সাখাওয়াতের

এদিকে বিএনপি দলীয় মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন রোববার সকাল ১০টার দিকে নগরীর ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ, চেনরাপাড়া, কাইতাখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তিনি ভোটাদের বাড়ি বাড়ি যান এবং ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। এছাড়া ২৬ ও ২৭ নং ওয়ার্ডের গণসংযোগ করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, আমাদের পদ্ধতিতে আমরা নির্বাচন পরিচালনা করছি। উনি যে এলাকায় যাচ্ছেন একই লোকের সমাবেশ ঘটাচ্ছেন। উনি প্রচারাভিযান চালাচ্ছেন। আমরা ২৭টি ওয়ার্ডেই টিম ভাগ করে দিয়েছি। আমরা ইতোমধ্যে সকল ভোটারের কাছে পৌঁছতে সক্ষম হয়েছি। আমার সাথে একটু হাঁটেন, দেখবেন ভোটাদের উচ্ছ্বাস এবং আবেগ। সেই আবেগ-উচ্ছ্বাস হলো ধানের শীষের পক্ষে, এবং আমার পক্ষে একটা উচ্ছাস সৃষ্টি হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকারি দল কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এখন পর্যন্ত খবর আছে যারা নির্বাচনি কাজের সঙ্গে জড়িত, তারা বিভিন্নভাবে মেয়রের সঙ্গে যোগাযোগ করছে। সেটার কারণে আমি শঙ্কিত। আমরা মনে করবো, যারা নির্বাচনি দায়িত্ব পালন করবেন, তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন।

ভোটার স্লিপ বিতরণ

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯শ’ ৩১ জন। এদের মধ্যে মহিলা ভোটারে সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ২শ’ ৬৯ জন, পুরুষ ভোটার, ২ লাখ ৩৯ হাজার ৬শ, ৬২ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৭৪টি। কাউন্সিলর প্রার্থীদের পক্ষে তাদের লোকজন এখন বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ বিতরণ করছেন। ১নং ওয়ার্ডের ভোটার দেলোয়ারা বেগম জানান, এক পর্যন্ত তিন কাউন্সির প্রার্থী তাদের পক্ষে ভোটার স্লিপ বাড়িতে দিয়ে গেছেন।নাসিক নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

সিদ্ধিরগঞ্জ থানার ওসি পরিবর্তন চাইলেন আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্র(ওসি) সরাফত উল্লাহ্কে পরিবর্তন করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

রোববার সকালে নগরীর ১১ নং ওয়ার্ডের খানপুর বাজার এলাকা থেকে গণসংযোগকালে সদ্য বিদায়ী এই মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী এই দাবি জানান।

আইভী সাংবাদিকদের বলেন, তিনি বেশি রকমের কনট্রাডিকটোরি কাজ করাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগই নয়, ওই এলাকার জনগণেরও দাবি ওসিকে পরিবর্তন করা হোক।

অন্যদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক বলেন, উনি তো লিখিত আকারে কোন অভিযোগ দেননি এবং বিষয়টি নির্বাচন কমিশনকে জানাতে হবে। নির্বাচনকালীন সময় সব কিছু কমিশনের আওতাধীন থাকে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসির সরাফত উল্লাহ’র সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসিক নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

আপডেট টাইম : ১২:১০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬