ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৪০৯ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন। শনিবার বিএনপি’র প্রার্থীর মিডিয়া সেলে এলডিপি’র মেয়র প্রার্থী হাজী কামাল প্রধান এর প্রার্থীতা প্রত্যাহার উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন।

এলডিপি’র মেয়র প্রার্থী হাজী কামাল প্রধান নিজের প্রার্থীতা প্রত্যাহার করে বিএনপির প্রার্থী সাখাওয়াতকে সমর্থন দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। কামাল প্রধানের প্রার্থীতা প্রত্যাহার ও ধানের শীষের প্রার্থীকে সমর্থন দেওয়া তারই অংশ।

তিনি বলেন, নাসিক নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গনজোয়ার সৃষ্টি হচ্ছে কামাল প্রধান প্রদানের প্রার্থীতা প্রত্যাহার সেই জোয়ারকে বিজয়ের পথে নিয়ে যাবে।

হাফিজ উদ্দিন বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের সকল অধিকার খর্ব করা হয়েছে। ঢাকার দুটি ও চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সেখানে পুলিশ ভোট দিয়েছে। আমরা দেখেছি গাইবান্ধায় সাওতাঁল পল্লীতেও পুলিশ আগুন দিয়ে নিরীহ মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আব্দুস সালাম ও এড. তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সম্পাদক-খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক-সাবেক এমপি ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির নেতা সেলিমুজ্জামান সেলিম, হাসান মাহমুদ, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুব দলের সহ কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে

আপডেট টাইম : ১১:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬