ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুক সমান পানি পেরিয়ে মরদেহ কবরস্থানে দাফন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১০৪ বার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যেই বার্ধক্যজনিত কারণে মারা যান মফিজান বেগম নামে এক বৃদ্ধা। দাফনের জন্য মরদেহ কবরস্থানে নেওয়ার সময় দেখা দেয় চরম দুর্ভোগ।

কবরস্থানে যাওয়ার প্রধান প্রবেশপথটি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় কোনো বিকল্প পথ পাননি স্বজনরা। শেষ পর্যন্ত বুক সমান পানি পেরিয়ে কাঁধে মরদেহ নিয়ে কবরস্থানে পৌঁছে দাফন সম্পন্ন করেন সন্তান ও স্বজনরা।

ঘটনাটি ঘঠেছে শুক্রবার বিকেলে হরিপুর উপজেলার ফালডাঙ্গী গ্রামে ঘটে।

হৃদয়স্পর্শী এ দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়।

এলাকাবাসীরা বলছেন, একটি মরদেহ দাফন করতেও যখন বুক সমান পানি পেরোতে হয়, তখন তা এলাকার নাজুক যোগাযোগ ব্যবস্থারই প্রতিচ্ছবি। তারা দ্রুত কবরস্থানে যাতায়াতের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বুক সমান পানি পেরিয়ে মরদেহ কবরস্থানে দাফন

আপডেট টাইম : ১১:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬