ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করলো সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৫১ বার

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করেছে সরকার। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা অনুযায়ী এই কমিটি পুনর্গঠন করে রবিবার (৫ জুলাই) অফিস আদেশ জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তাকে কমিটির সভাপতি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিবকে কমিটির সদস্য করা হয়েছে।

ডিইউজে-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজ ডট নিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে। তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারকে (প্রটোকল) কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই কার্ড সংক্রান্ত আপত্তি, অভিযোগ, শুনানি ও নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে এই কমিটি সুপারিশ করবে।

২০২৫ সালে নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা করা হয়। ওই নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী কার্ডের বদলে তিন বছর মেয়াদি একই ধরনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিধান রাখা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করলো সরকার

আপডেট টাইম : ১২:২৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬