ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে : উর্মি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৭ বার
দ্বিচারিক রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নৌরিন উর্মি। তিনি বলেছেন, ‘তারা (জামায়াত) দেশের যেকোনো রেভল্যুশনের ক্রেডিট নিতে চেষ্টা করে।

লিখিত দলিল না থাকলে তারা বলত, দেশটাও তারা স্বাধীন করেছে।’ গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।জান্নাতুল নৌরিন উর্মি বলেন, ‘তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভর করে ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। তারা নারীর স্বাধীনতাকে এক প্রকারের কুক্ষীগত করার চেষ্টা করে।

তারা সব সময় চেষ্টা করে যে কোনো রেভল্যুশনের ক্রেডিটটা নিতে।’তিনি বলেন, ‘দ্বিচারী রাজনৈতিক দলকে কখনই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। জুলাই এ দেশের আপামর জনগণের। জুলাইয়ের কোনো স্টেকহোল্ডার কিংবা কোনো মাস্টারমাইন্ড নেই।

  জুলাই সবার মস্তিষ্কে ছিল। স্বাধীনতার চেতনা যেমন সবার। জুলাই সবার।’ছাত্রদলের এ নেত্রী বলেন, ‘একটি গোষ্ঠী আছে যারা সব সময় সুযোগবাদী থাকে। যারা সব সময় পাওয়ার সেন্টিক পলিটিকসকে পছন্দ করে।

স্বাধীনতার সময় তারা স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ছিল। পরবর্তীতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভর করে, ধর্মকে পুঁজি করে তারা নারীর স্বাধীনতাকে কুক্ষিগত করার স্বপ্ন নিয়ে সব সময় চেষ্টা করে যে কোনো রেভল্যুশনের ক্রেডিটটা নিতে।’উদাহরণ টেনে তিনি বলেন, ‘সেদিন একজন সংসদ সদস্য বললেন, যে তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা ছিলেন। পরে জানা গেল তার পিতা মুক্তিযুদ্ধের ১০ বছর পরে জন্মগ্রহণ করেছেন। এ ধরনের গালবাজি কথা রাজনীতির ময়দানে সংসদে অনেক মানুষই বলতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের নেতৃত্বে কোনো দিন কোনো অধিকারের আন্দোলন করবে না। কারণ দ্বিচারী রাজনৈতিক দলকে কখনোই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।’

তিনি আরো বলেন, ‘জুলাইয়ে কিছু তরুণদের প্রতি আমার অনেক স্বপ্ন ছিল, ভরসা ছিল। তারা সমন্বয়ক নামে জনগণের যে ভরসা এবং তারুণ্যের একটি দল তারা সে ভরসার জায়গায় দাঁড়াতে পারেনি। আমার বন্ধুরা ছিল, সহযোদ্ধারা ছিল। তারা সেই ভরসার জায়গায় দাঁড়াতে পারেনি। আমরা আশা রাখি যে সাম্যের রাজনীতিতে তারা মানুষের জনমুখী কাজ করে মানুষের মাঝেই ফিরে আসবে।’

উর্মি বলেন, ‘শুধু বিএনপি একটি দলই থাকবে বলে আমি আশা রাখি না।  আমি ছাত্রদল করলেও আমার আশা যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তারেক রহমান জাতীয়তাবাদকে সর্বজনীন করছেন। জুলাই যেমন সর্বজনীন ছিল। জুলাই আমাদের সবার। জুলাই রিয়া গোপের, জুলাই ওয়াসিমের, জুলাই আবু সাঈদের, জুলাই রিকশাচালকদের। জুলাই এ দেশের এলিটদের, এ দেশের মধ্যবিত্ত এবং নিম্নব্ত্তি সব মানুষের জুলাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে : উর্মি

আপডেট টাইম : ১১:১৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬