ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন অবতারে শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬
  • ৬৫৮ বার

ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নতুন অবতারে দেখা গেল। নতুন ছবি ‘অপারেশন অগ্নিপথ’-এর টিজার প্রকাশিত হয়েছে শনিবার (১০ ডিসেম্বর) রাতে। আর তাতেই দেখা গেল ভিন্নরূপে এই সুপারস্টারকে।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এই ছবিটি নিয়েও আমি বেশ আশাবাদী। কারণ এই ছবির লোকেশন এবং কারিগরী দিক দিয়ে অনেক উন্নত। ছবির গল্পটিও দারুন। আশাকরছি, আগামী বছর এই ছবিটি আমার ভক্তদের নতুন কিছু উপহার দিবে।

দুই মিনিটা ৫ সেকেন্ডের এ টিজারে শাকিবের পাশাপাশি দেখা যায় ছবির নায়িকা শিবা আলী খান, মিশা সওদাগর, টাইগার রবিসহ সহশিল্পীদের।

শুধু পোশাকেই নয়, ছবির লোকেশন, অ্যাকশন, সাউন্ড থেকে শুরু করে সবকিছুতেই ভিন্ন মাত্রা যোগ করেছে।
ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। জানা গেছে, ছবিটির গল্প একজন আধুনিক যোদ্ধা বা এজেন্টকে ঘিরে। যেখানে উঠে এসেছে অপরাধ জগতের নানা কাহিনি। আগামী বছরের শুরুর দিকে ছবিটি মুক্তি পাবে।

অতীতে আশিকুর রহমানের ‘কিস্তিমাত’ ও মুসাফির ছবি দুটি ট্রেলারে যতটা আলোচনা তৈরি করেছিল, পুরো সিনেমায় ততটা আলোড়ন তুলতে ব্যর্থ হয়েছিল। ‘অপারেশন অগ্নিপথ ছবিটি শুধু টিজার আর ট্রেলারেই যেন সীমাবদ্ধ না থাকে এমনটাই প্রত্যাশা শাকিব ভক্তদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন অবতারে শাকিব খান

আপডেট টাইম : ০১:৩৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬