ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

নরসিংদী জেলা কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ১০২ বার

নরসিংদী জেলা কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে মোঃ মোফাচ্ছেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম ভূঞা নির্বাচিত হয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত উন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং সংগঠনের সার্বিক অগ্রগতিকে আরও গতিশীল করতে এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, ধর্ম, মহিলা, শিক্ষা, সমাজকল্যাণ, ক্রীড়া, সাংস্কৃতিক, আইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মোঃ মোফাচ্ছেল হোসেন বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ভূঞা বলেন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা হবে এবং কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সংগঠনের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

নরসিংদী জেলা কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট টাইম : ০১:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬