ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

হোসেনপুরে বাংলাদেশ ইয়ূথ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৯২ বার

Oplus_16908288

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ ইয়ূথ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (বিওয়াইডিএ)-এর উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার পুমদীর হরিশ্চন্দ্রপট্টিতে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ইয়ূথ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের মহাসচিব ও এক্স-ক্যাডেট মো. আরিফুল ইসলাম হৃদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত), হোসেনপুর থানা। প্রধান আলোচক ছিলেন মো. মাহবুবুল হাসান, সাবেক চেয়ারম্যান, ৬নং ইউনিয়ন পরিষদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নূরে আলম এরশাদ।

সভায় সভাপতিত্ব করেন মো. গোলাম কিবরিয়া, প্রভাষক, হোসেনপুর সরকারি কলেজ এবং বাংলাদেশ ইয়ূথ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাবুব আলম বাপ্পী, প্রতিষ্ঠাতা ও পরিচালক, রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ; রেজওয়ানুল হক পূর্ণ, ক্যাডেট আন্ডার অফিসার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর; শরিফুল আলম আরফীন, সভাপতি, রক্তবন্ধু যুব কল্যাণ সংস্থা; এবং বাংলাদেশ ইয়ূথ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও এক্স-ক্যাডেট ইফতেখার হোসেন সাকিব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সচিব আবু হোসাইন মুহাম্মদ সালেহীন। সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. হবিকুল ইসলাম এবং ছাত্রকল্যাণ পরিষদের মো. মোবারক হোসেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ ইয়ূথ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

হোসেনপুরে বাংলাদেশ ইয়ূথ ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে মাদকবিরোধী প্রতিবাদ কর্মসূচি

আপডেট টাইম : ১০:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬