ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১ বার

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ সফলভাবে সম্পন্ন করেছে ভিভো বাংলাদেশ। ভিভো ভি৭০ এফই স্মার্টফোন ব্যবহার করে পরিচালিত এই হ্যান্ডস-অন মোবাইল ফটোগ্রাফি অভিজ্ঞতা ভিত্তিক প্রতিযোগিতায় দেশের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪,০০০ শিক্ষার্থী নিবন্ধন করেন।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিভো ভি৭০ এফই ফোনের ক্যামেরা সক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেওয়া এবং স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতে উৎসাহিত করা।

সম্প্রতি ক্যাম্পাস অ্যাক্টিভিটি চলাকালীন অংশগ্রহণকারীরা এই ডিভাইসটি ব্যবহার করে প্রতিযোগিতার থিম অনুযায়ী ছবি তোলেন এবং তা ডিজিটাল কমিউনিটিতে শেয়ার করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উত্তরা বিশ্ববিদ্যালয়।

এই উদ্যোগের মাধ্যমে ভিভো ভি৭০ এফই ব্যবহার করে ৩,৫০০-এরও বেশি ছবি তোলা হয়েছে এবং ৮০০-এরও বেশি পোস্ট শেয়ার করা হয়েছে ভিভো বিডি কমিউনিটি-তে। শিক্ষার্থীদের এই বিপুল সাড়া তরুণদের সৃজনশীলতা এবং ডিজিটাল আত্মপ্রকাশে স্মার্টফোন ফটোগ্রাফির ক্রমবর্ধমান ভূমিকারই প্রতিফলন।

এ প্রসঙ্গে ভিভো বাংলাদেশের প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সমাজের অন্যতম সৃজনশীল ও প্রাণবন্ত অংশ। ভিভো বাংলাদেশ বিশ্বাস করে, প্রযুক্তি মানুষের সৃজনশীলতাকে আরও বিকশিত করতে পারে। ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের চারপাশকে নতুন দৃষ্টিতে দেখার, ফটোগ্রাফির মাধ্যমে অর্থবহ গল্প বলার এবং ভিভো ভি৭০ এফই-এর শক্তিশালী ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা প্রকাশের অনুপ্রেরণা দিতে চেয়েছি।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতিক বড়ুয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নির্বাচিত হন এবং পুরস্কার হিসেবে একটি ভিভো ভি৭০ এফই স্মার্টফোন জিতে নেন। আর এই অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। সারা দেশের এত প্রতিভাবান শিক্ষার্থীর মধ্যে বিজয়ী হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে ভিজ্যুয়াল স্টোরিটেলিং বা ছবির মাধ্যমে গল্প বলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এমন একটি চমৎকার সুযোগ ও সমর্থনের জন্য আমি আয়োজক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ।’

রানার-আপ হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানভীরুল আলম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের তাহমিদ আলম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল নোমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল-নোমান। প্রত্যেকে পুরস্কার হিসেবে জিতেছেন একটি করে রিরো স্মার্টওয়াচ ডাব্লিউ১এসই।

ভিভো ভি৭০ এফই-কে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়ার মাধ্যমে ভিভো বাংলাদেশ সৃজনশীলতা, প্রযুক্তি এবং কমিউনিটি সম্পৃক্ততার মাধ্যমে তরুণ গ্রাহকদের সাথে একটি শক্তিশালী সংযোগ তৈরি করেছে। এই ক্যাম্পেইনটি আরও প্রমাণ করেছে যে কীভাবে স্মার্টফোনের উদ্ভাবনী প্রযুক্তি শিক্ষার্থীদের আধুনিক ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এ সহায়তা করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো

আপডেট টাইম : ১০:০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬