ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫ বার

Oplus_16908288

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সাম্প্রতিক অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের পুনর্বাসন ও জীবিকায়ন সহায়তার অংশ হিসেবে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ছয়টি ব্র্যাক অফিসে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ২০০ জন ক্ষতিগ্রস্ত সদস্যের মাঝে মোট ১ হাজার ৫০০টি হাঁসের বাচ্চা এবং বিভিন্ন প্রজাতির সবজি বীজ বিতরণ করা হয়।

এলংজুড়ি ব্র্যাক অফিসে আয়োজিত উদ্বোধনী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটনা এরিয়ার এলাকা ব্যবস্থাপক মো. মোজহারুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মো. কাজল মিয়া, এক্সটেনশন অফিসার মোহাম্মদ নাঈম, হিসাব ব্যবস্থাপকসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁস পালন গ্রামীণ অর্থনীতির একটি লাভজনক ও সম্ভাবনাময় খাত। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীরা দ্রুত আয় বৃদ্ধির সুযোগ পাবেন। পাশাপাশি সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ও করতে পারবেন।

তারা আরও বলেন, এ ধরনের সহায়তা কর্মসূচি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের স্বাবলম্বী হয়ে উঠতে সহায়তা করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

আপডেট টাইম : ০২:০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬