ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ফারুক স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩৭ বার

Oplus_16908288

রফিকুল ইসলামঃ দীর্ঘ কর্মজীবন শেষে জ্ঞানের আলো ছড়ানো মানুষ গড়ার কারিগর কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম ফারুকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ই জুন) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দীন আহাম্মদের সভাপতিত্বে বিদ্যালয়ের বিশাল মাঠে অনুষ্ঠিত হয়।

মুক্তার হোসেন ও মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. নুরুল হক ভুঁইয়া ও মো. ফয়েজ উদ্দিন মানিক, নিকলী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম স্বপন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ফরিদ এম কিউ আহামেদ, মুশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল আহামেদ, শ্যামপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ভুঁইয়া ও মোজাম্মেল হক মজনু, ধলাই-বগাদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান সোহাগ-সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলা উদ্দীন আহামেদ, মো. নূরুল হক ভুঁইয়া, মো. ফয়েজ উদ্দিন মানিক, মো. শহীদুল ইসলাম স্বপন, মাহমুদ হাসান সোহাগ, ফরিদ এম কিউ আহামেদ, মো. কামাল আহামেদ মো. মোজাম্মেল হক প্রমুখ।

বর্তমান শিক্ষার্থীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অদিতি ইসলাম রেনি।

প্রক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. রাকিবুল ইসলাম হিমেল, মো. রেজানুল হক ভুঁইয়া শাওন, মাহবুবুর রহমান, মো. মাহবুব আলম রানা, শামীম আহমেদ, ফারুক আহমেদ, শাহিন পারভেজ প্রমুখ।

এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের শুরুতে বিদায়ী শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং বিদায়ী শিক্ষকের বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, মো. গোলাম ফারুক ছিলেন প্রতিষ্ঠাতা শিক্ষক। শিক্ষকতা জীবনে ফারুক স্যার শুধু পাঠ্যবইয়ের শিক্ষাই দেননি, বরং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অসামান্য অবদান রেখেছেন।

বক্তারা আরও বলেন, বিদ্যালয়টির অবকাঠামোগত ও শিক্ষার মান উন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

পরে আবেগাপ্লুত কণ্ঠে বিদায়ী শিক্ষক মো. গোলাম ফারুক স্যার তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী ও পরিচালনা পর্ষদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়টির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

প্রক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক, ফুল ও উপহার তুলে দেওয়া হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এর আগে গত ১৬ই এপ্রিল মো. গোলাম ফারুক স্যারকে বিদ্যালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ফারুক স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৫২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬