ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আমার ভেতরে সৎ সাহস আছে: আইভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৩৬৮ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি ওয়ার্ডের যে রাস্তাগুলো খারাপ সেখান দিয়েই গণসংযোগ করছি। গণমাধ্যমকে এড়ানোর জন্য আমি খারাপ রাস্তা বাদ দিয়ে ভালো রাস্তা দিয়ে যেতে পারতাম। কিন্তু আমার ভেতরে সৎ সাহস আছে। আমি অসমাপ্ত কাজগুলো পুনরায় নির্বাচিত হলে শেষ করবো। আমি সফল না ব্যর্থ তা জনগণ বিচার করবে।’

মঙ্গলবার বিকালে ২৫ নং ওয়ার্ডে বন্দরের লক্ষণখোলা এলাকায় গণসংযোগকালে আইভী এসব কথা বলেন।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে সকালে গণসংযোগ বের হননি আইভী। তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে গণসংযোগকালে তার সাথে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলসহ তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে আইভী বলেন, ‘সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ ও কদমরসুল অঞ্চলে গত ৪০ বছরে যে অবকাঠামোগত উন্নয়ন কাজ হয়নি আমি পাঁচ বছর দায়িত্ব পালনকালে সেই কাজ হয়েছে। কিন্তু আপনারা জানেন, পাঁচ বছরে সব সমস্যা সমাধান কারো পক্ষেই সম্ভব নয়। আমি এই ২৫নং ওয়ার্ডে গত পাঁচ বছরে ৩০ কোটি টাকার কাজ করেছি। ৬০ থেকে ৭০ শতাংশ কাজ শেষ করতে পেরেছি। মূল রাস্তা ও ড্রেনগুলোর কাজ আগে করা হয়েছে যাতে আউটলেট থাকে। আগামীতে অন্যান্য সড়ক ও ড্রেন নির্মাণ কাজ শেষ করা হবে।’

‘আচরণবিধি ও আইনশৃঙ্খলা কঠোরভাবে পর্যবেক্ষণ’

এদিকে সোমবার রাতে জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন। মতবিনিময় শেষে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা পর্যবেক্ষণে ২৭টি ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবে। তা কঠোরভাবে মনিটরিং করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমার ভেতরে সৎ সাহস আছে: আইভী

আপডেট টাইম : ১২:৩৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬