ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে আ.লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৩৯৭ বার

দশম জাতীয় সংসদের বাইরে থাকা বিএনপিসহ দেশের ৫টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ। এ সংলাপের প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলটির নেতারা মনে করছেন, রাষ্ট্রপতি একটি শুভ উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে ইসি গঠন নিয়ে এতদিন বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি করে আসছে তার অবসান ঘটবে। সবার সঙ্গে আলাপ আলোচনা করে সাংবিধানিক প্রক্রিয়ায় একটি নিরপেক্ষ স্বাধীন ইসি গঠন করতে পারবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আওয়ামী লীগ তাকে স্বাগতম জানাবে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপতি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে বিভিন্ন রাজিনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশে নির্বাচন কমিশন গঠন নিয়ে যে অস্থিরতা চলছে তার অবসান হবে। আশা করি বিএনপিসহ সব রাজনৈতি দল সাংবিধানিক প্রক্রিয়ায় একটি গঠনমূলক প্রস্তাব দিবে।

রাষ্ট্রপতি একটি শুভ উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, দেশের সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতিকে সহযোগিতা করবেন বলে আশা করি।

সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্রপতি কোনো দলের নয়, তিনি দেশের। তিনি যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। সব দলের উচিৎ তার সিদ্বান্তকে স্বাগত জানানো। আওয়ামী লীগ রাষ্ট্রপতির যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায়।

প্রসঙ্গত, সোমবার রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, নতুন ইসি গঠনের জন্য আগামী ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় বিএনপি, ২০ ডিসেম্বর জাপা, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ ও ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলকে ডাকা হয়েছে। বাকি নিবন্ধিত দলগুলোকে পর্যায়ক্রমে ডাকা হবে বলেও জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে আ.লীগ

আপডেট টাইম : ০১:২৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬