ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিমের নামেও গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • ৩৭১ বার

গেলো কোরবানির ঈদে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিষেক হয় শবনম বুবলির। ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের অনুরোধে ‘বুবলি’ শিরোনামে একটি গান করা হয়। গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

একই কায়দায় অভিনেত্রী মিমের নামেও গান হলো এবার। ‘হেইল্যা দুইল্যা নাচ’ শিরোনামের গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। আকাশের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ ও কণা। তানজিল আলমের কোরিওগ্রাফিতে গানটিতে কোমর দুলিয়েছেন মিম নিজেই।

‘আমি তোমার হতে চাই’ ছবিতে গানটি থাকছে না। এটা শুধুমাত্র ছবিটির প্রচারণার জন্য করা হয়েছে বলে জানিয়েছেন ছবির পরিচালক অনন্য মামুন। আগামীকাল মঙ্গলবার (১৩ ডিসেম্বর) গানটি লাইভ টেকনোলজিস’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

‘আমি তোমার হতে চাই’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছে বাপ্পী ও মিম। আরও আছেন মিশা সওদাগর, দিপালী, ডন, মুনিরা মিঠু, ভারতের রাখি সাওয়ান্ত প্রমুখ। ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিমের নামেও গান

আপডেট টাইম : ০১:১৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬