ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

তিন যুগের পথচলায় বর্ণিল উদযাপনে মুখর সংশপ্তক শিশু-কিশোরদের গান, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত শিল্পকলা একাডেমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ২৩ বার

প্রিন্স মাহাদ্বীন প্রিয়ানঃ শিশুদের কলকাকলী, সুর-ছন্দ আর প্রাণবন্ত পরিবেশে জমে উঠেছিল তিন যুগ পূর্তির উৎসব।

শিশু-কিশোর সংগঠন “সংশপ্তক” তাদের ৩৬ বছর পূর্তি উদযাপন করেছে বর্ণাঢ্য আয়োজনে। বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে একক ও দলীয় গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে সংগঠনটির শিল্পীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশপ্তকের উপদেষ্টা ও লুনা পলিমার ইন্ডাস্ট্রি-এর ব্যবস্থাপনা পরিচালক এএসএম কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমটেক ডেভেলপার এন্ড বিল্ডারস-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবিএম সোহেল রশীদ এবং সংশপ্তকের উপদেষ্টা ও শান্তিনগর ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক টিটু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন, সংগঠনের সভাপতি মোসলেম উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক ইমরান রাজন। পুরো আয়োজন সঞ্চালনা করেন ফেরদৌস আরা বন্যা ও কারার মৌমিতা।

তিন যুগের দীর্ঘ পথচলায় শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় সংশপ্তকের অবদান তুলে ধরে বক্তারা বলেন, আগামী দিনেও নতুন প্রজন্মকে সংস্কৃতিমনা ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

তিন যুগের পথচলায় বর্ণিল উদযাপনে মুখর সংশপ্তক শিশু-কিশোরদের গান, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত শিল্পকলা একাডেমি

আপডেট টাইম : ০৭:৪৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬