ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পলিমাটির আয়োজনে রাজশাহীতে বর্ণাঢ্য বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৪৩ বার

Oplus_16908288

আজ ১লা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাতটায় রাজশাহীর  নগরীর প্রাণকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে বের করা হয় এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা। এতে সংগঠনের সাংস্কৃতিক কর্মী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা থেকে শুরু হয়ে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবিব, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছমিনা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আল আমিন মল্লিক ও এ কে এম আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, লেখক আমিনা আনসারীসহ বিশিষ্টজনরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলিমাটির সভাপতি উজ্জ্বল আলী, এইচটিআই-এর সভাপতি নাহিদ হোসেন এবং সংগঠনের সদস্য ছোঁয়া, মাধুর্য, খুশি, সুরভী, এনামুল, হাকিম, সাইফ, মাহিম, কোহিনুর, শাওন, তৃষা, নুসরাত, রাফা, মিমসহ অনেকে।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী পান্তা উৎসবে অংশ নেন, যা আয়োজনটিতে যোগ করে ভিন্নমাত্রা।

পরে শিশু একাডেমি চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পলিমাটির শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ পরিবেশনা। এতে অংশ নেন ফাহিম তাজওয়ার, তৃণা, উজ্জ্বল আলী, ছোঁয়া, শ্রদ্ধাসহ অন্যান্য শিল্পীরা।

সার্বিক আয়োজনটি রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপনকে করে তোলে আরও প্রাণবন্ত, বর্ণিল ও আনন্দঘন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পলিমাটির আয়োজনে রাজশাহীতে বর্ণাঢ্য বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা

আপডেট টাইম : ১১:৩৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬