শোবিজ ব্যক্তিত্বরা নিজেদের বিয়ে নিয়ে লুকোচুরি খেললেও উল্টো পথে হাঁটলেন অভিনেত্রী শারমীন জোহা শশী। নিজের বিয়ের খবর নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
হ্যাঁ, খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসবেন এ অভিনেত্রী। পরিবারের পছন্দসই পাত্রকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন তিনি। তবে, পাত্র সম্পর্কিত তেমন কিছুই এখনই জানাতে চাচ্ছেন না তিনি। এছাড়া বিয়ের দিন-তারিখ নিয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শোবিজে শশীর সবচেয়ে কাছের মানুষ ও অভিভাবক হচ্ছেন অভিনেত্রী রিচি সোলায়মান। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন। তিনি ফিরলেই হবু বরের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলে জানিয়েছেন শশী।
‘হাজার বছর ধরে’ উপন্যাস অবলম্বনে ছবিতে অভিনয় করে শশী অসামান্য দক্ষতা দেখিয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী বর্তমানে নাটকের কাজেই ব্যস্ত সময় পার করছেন।
Reporter Name 
























