ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১১০ বার

রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে অবিলম্বে অবৈধ স্থাপনা ও মালামাল অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় দোকান, রেস্টুরেন্ট, ওয়ার্কশপসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নির্ধারিত সীমানার বাইরে ফুটপাত ও সড়কে অবৈধভাবে কার্যক্রম সম্প্রসারণ করছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক ক্ষেত্রে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, বার্নার, গ্রিল মেশিন, মোটর ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি, ওয়েল্ডিং ওয়ার্কশপের মালামাল, পোশাক ও আসবাবপত্রের দোকানের পণ্য ফুটপাত ও সড়কের ওপর রাখা হচ্ছে। এছাড়া অনেক মোটরগাড়ি মেরামতের কাজও ফুটপাত বা সড়কের একাংশ দখল করে পরিচালিত হচ্ছে।

এসব কারণে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। একই সঙ্গে পথচারীরা বাধ্য হয়ে সড়কে চলাচল করায় যানজটও বাড়ছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এমতাবস্থায়, সব ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ফুটপাত ও সড়ক থেকে অবৈধভাবে রাখা মালামাল ও সরঞ্জাম দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে ডিএমপি।

অন্যথায়, আগামী ১ এপ্রিল থেকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফুটপাত ও সড়ক দখলমুক্তে ডিএমপির কড়াকড়ি, না সরালে আইনি ব্যবস্থা

আপডেট টাইম : ১১:৫১:০৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬