ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পানির সংকট নিরসনে সোলার প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে: মীর হেলাল পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর জলবায়ু সংকটে সবচেয়ে বড় বিপদে বাংলাদেশ পে স্কেলে আইবাস++এ ‘পে ফিক্সেশন’ করবেন যেভাবে ছবি তোলাই ট্রেন্ড হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার খোলা থাকবে ব্যাংক ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী এআই সুপারপাওয়ার হওয়ার দৌড়: আলুর রাজধানী থেকে তৈরি হচ্ছে চীনের ‘ডিজিটাল সাম্রাজ্য’ রোহিঙ্গার দায়িত্ব বাংলাদেশ একা বহন করতে পারে না : তারেক রহমান ইউপি নির্বাচনে বদলে গেল প্রতীক, চেয়ারম্যান পদে থাকছে ২০টি

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যা, ২০ আসামি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৭৭ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র‍্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় এখন পর্যন্ত ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে র‍্যাব-৭ চট্টগ্রাম ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।

র‍্যাব সূত্রে জানা যায়, ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে আসামিদের গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ ২৭ মার্চ নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজ, চট্টগ্রামের পাহাড়তলী থেকে বেলাল এবং বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়েছে।

এর আগে, ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান, ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ কাট্টালী থেকে সেলিম এবং ১০ ফেব্রুয়ারি চাঁদগাঁও এলাকা থেকে সেকেন্দার মিয়া গ্রেফতার হন।

এছাড়া, জানুয়ারিতে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউনুছ আলী হাওলাদার, খন্দকার জাহিদ হোসেন, আলীরাজ হাসান, মিজান, মামুন, শহাজাহান ও শফিকুল ইসলামসহ আরও কয়েকজনকে আটক করা হয়।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। এতে চার র‍্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর র‍্যাব-৭ সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। ধারাবাহিক অভিযানে গ্রেফতারের মাধ্যমে ঘটনার মূল সন্ত্রাসী চক্রের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পানির সংকট নিরসনে সোলার প্রযুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে: মীর হেলাল

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যা, ২০ আসামি গ্রেফতার

আপডেট টাইম : ১০:২৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬