ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

হ্যাপির কারণে কোণঠাসা পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
  • ৪০২ বার

বিতর্কিত মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির কারণে কোণঠাসা হয়ে গেলেন ঢাকাই ছবির বর্তমান গ্ল্যামার গার্ল পরীমনি। কথাটা একটু অদ্ভুত শোনালেও এমনটাই হচ্ছে ‘ধুমকেতু’ ছবির মাধ্যমে।

মুক্তির অপেক্ষায় থাকা ‘ধুমকেতু’ ছবিটি যে কয়েকটা কারণে আলোচনায় এসেছে, তার সবটা জুড়েই হ্যাপি। ছবির নায়ক শাকিব খানকে ঘিরেও উল্লেখযোগ্য আগ্রহ কিংবা আলোচনার রেশ পাওয়া যায়নি। আর ছবির প্রধান নায়িকা পরীমনি যে এই ছবিতে অভিনয় করছেন, সে খবর যেন নিরবতার অতল গহ্বরে ডুবে আছে।

দেশের অধিকাংশ সংবাদ মাধ্যমগুলোতে হ্যাপির নামে শিরোনাম করছে। অথচ, ‘ধুমকেতু’ ছবিতে হ্যাপি কেবল আইটেম গানে নেচেছেন। তাও আবার পুরো অংশে নয়। কারণ, গানটির অনেকাংশেই ছিলো শাকিব খান ও পরীমনির পারফর্মেন্স।

বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের মতে- পরীমনি এ ছবির প্রধান নায়িকা। সংবাদ হলে তার নামে হতে পারে। এখানে বিতর্কিত হ্যাপিকে টেনে নিয়ে আসা কোনওভাবেই যৌক্তিক না। এটা সংবাদের কাটতি বাড়ানোর একটি পন্থা ছাড়া কিছুই না।

কেউ কেউ বলছেন, এটা আগে থেকেই সাজানো ছিলো। বিতর্কিত হ্যাপিকে ছবির আইটেম কন্যা বানিয়ে আলোচনায় থাকতে চেয়েছেন নির্মাতা। সুতরাং তার ইচ্ছেটাই সফল হয়েছে। আর কিছু না হোক, অন্তত আইটেম গান দিয়ে ছবিটি আলোচনায় আছে।

এদিকে হ্যাপি বর্তমানে সব রকমের শোবিজ কর্মকাণ্ড থেকে অবসর নিয়ে ধার্মিকতা বজায় রেখে চলার চেষ্টা করছেন। সে হিসেবেও তাকে নিয়ে টানা-হ্যাচড়া করা ঠিক নয় বলে মনে করছেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

হ্যাপির কারণে কোণঠাসা পরীমনি

আপডেট টাইম : ০১:১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬