ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২৬ মাস পর কবর থেকে উঠল চিত্রনায়ক শান্ত খান ও বাবা সেলিম খানের মরদেহ মেসিই হবেন আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট উত্তাল দিল্লি: রাহুল গান্ধীসহ কয়েক সাংসদ আটক শুভেন্দু অধিকারী থাকা পর্যন্ত বিধানসভায় যাবেন না হুমায়ুন কবির স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই: রাজউক চেয়ারম্যান বন্ধুত্ব চাইলে গঙ্গা, তিস্তাসহ সব নদীর পানির ন‍্যায‍্য হিস‍্যা নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম অগ্রণী ব্যাংকে গ্রাহকের টাকা জমা না করে আত্মসাৎ, সাবেক দুই ম্যানেজারসহ গ্রেপ্তার ৫ মসলিনের সুতা ও কাপড় তৈরির প্রযুক্তি পুনরুদ্ধার প্রকল্প নিকলীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মাদকবিরোধী কর্মকাণ্ড ঘিরে নানা অভিযোগ বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৩০৭ বার
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন কবি, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে দুই বছরের জন্য এ নিয়োগ দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৩ আগস্ট পিআইবির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন জাফর ওয়াজেদ।
এদিকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়েছে। মুহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৬ মাস পর কবর থেকে উঠল চিত্রনায়ক শান্ত খান ও বাবা সেলিম খানের মরদেহ

পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি এম আবদুল্লাহ

আপডেট টাইম : ১০:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪