ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বিয়ে করব, তবে তাড়াহুড়ো নেই: আনুশকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
  • ৩৪৪ বার

‘বিয়ে করব, তবে তাড়াহুড়ো নেই’ এমনটাই বললেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি একটি অনুষ্ঠানে ২৮ বছরের এই অভিনেত্রী বলেছেন, ‘হ্যাঁ, বিয়ে করব। কিন্তু জানি না, কখন। এ ব্যাপারে আমি এখনও ভাবনাচিন্তা করিনি। আমি জীবনে সবকিছু খুব স্বাভাবিকভাবে করে এসেছি। জীবনে বিয়েটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু জানি না, তা কবে হবে,তবে তাড়াহুড়ো নেই’।

তিনি আরও বলেছেন, এখন অনেক কিছু বদলে গেছে। বিয়ে বা সন্তান হওয়ার পরও একইভাবে কাজ করে যেতে পারছেন অভিনেত্রীরা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের কাছে এটা খুবই সুসময়। বিয়ের পর আমি স্বাভাবিকভাবেই কাজ চালিয়ে যাবো।

বলিউডে বিচ্ছেদের সংখ্যা দিন দিন বাড়ছে। এ প্রসঙ্গে আনুশকা জানান, আমি এ নিয়ে চিন্তিত নই। সারা দেশেই বিবাহবিচ্ছেদের হার বাড়ছে। মহিলারা এখন অনেক বেশি আত্মনির্ভরশীল। এজন্যই সম্ভবত বিচ্ছেদের হার বাড়ছে।

তিনি এও বলেছেন, সম্পর্ক টিকিয়ে রাখতে বাড়তি যত্ন নিতে হবে। বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

তবে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে যে আনুশকা গাটছড়া বাধঁবেন তা অনেকটা নিশ্চিত হয়েছে বলিউডবাসী। কেননা পার্টি ও বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের আগের মতোই একসঙ্গে দেখা যাচ্ছে।

এই বছরটা প্রেম এবং ক্যারিয়ারের ভালো সময় কাটিয়েছেন আনুশকা শর্মা। নতুন বছরে আনুশকা কি চমক দেখাবেন , তা দেখার অপেক্ষায় আছেন ভক্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিয়ে করব, তবে তাড়াহুড়ো নেই: আনুশকা

আপডেট টাইম : ১২:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬