ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭২১ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
  • ৪২৭ বার

বর্তমানে দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭২১ জন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে গত অক্টোবর পর্যন্ত ৭৯৯ জন মারা গেছেন। জীবিত আছেন ৩ হাজার ৯২২ জন।

বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মোহা. গোলাম রাব্বানীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ কে এম রহমাতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্যান্সার রোগ চিকিৎসার পরিধি বৃদ্ধি, সহজলভ্য ও মানোন্নয়নে সরকার ইতোমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে এই সরকারের আমলেই ২০০৯ সালে ৫০ শয্যা থেকে ১৫০ শয্যায় এবং ২০১৫ সালে ১৫০ শয্যা থেকে ৩শ’ শয্যায় উন্নীত করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের শয্যা সংখ্যাও বৃদ্ধির ব্যবস্থা নেয়া হয়েছে।

মোহাম্মদ নাসিম বলেন, বিনামূল্যে উল্লেখযোগ্য পরিমাণে ক্যান্সার চিকিৎসার ওষুধ (কেমোথেরাপি)রোগীদের দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার চিকিৎসার জন্য অত্যাধুনিক রেডিওথেরাপি চিকিৎসার আধুনিক নতুন মেশিন ইতোমধ্যেই সংযোজন করা হয়েছে।

এছাড়া বিভিন্ন হাসপাতালে মহিলাদের জরায়ু মুখ ক্যান্সার চিকিৎসার জন্য কয়েকটি ব্রাকিথেরাপি মেশিন স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭২১ জন

আপডেট টাইম : ১২:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬