ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৭৭ বার

নেত্রকোনা খালিয়াজুরী উপজেলায় হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সুদিন সরকার (৪৩) নাম এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের চাকুয়া গ্রামের নলসিটি হাওরে এ ঘটনা ঘটে।

নিহত সুদিন সরকার চাকুয়া গ্রামের বাসিন্দা মৃত রাজেন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নলসিটি হাওরে গরু চরাতে যান সুদিন সরকার। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় গরু নিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিলেন তিনি। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশে থাকা কৃষকেরা তাকেউদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘বজ্রপাতে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করতে যাচ্ছি নিহতের পরিবারকে উপজেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও আর্থিক সহযোগিতা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

আপডেট টাইম : ০৮:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬