ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

রাজশাহীতে ‘পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৭ বার

রাজশাহীতে অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ ২০২৬) নগরীর সিএন্ডবি মোড়স্থ নানকিং বাজার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন।

রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বয়ে আনে। আত্মশুদ্ধি, সংযম ও ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এ মাসে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনায় আত্মনিয়োগ করেন। রমজানের এই তাৎপর্য তুলে ধরা এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ‘পলিমাটি’ এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এস এম আরেফিন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হামিদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শরীফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান প্রকৌশলী একেএম আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, জেলা কালচারাল অফিসার ড. মোহাম্মদ ফারুকুল ইসলাম ফয়সাল, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা আলমগীর হোসেন, লেখক আমিনা আনসারী, ‘পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী এবং এইচটিআই-এর সভাপতি নাহিদ হোসেন।

এছাড়াও ‘পলিমাটি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নয়ন, মাহিম, হাসান শেখ, ছোঁয়া, মাধুর্য, বিথি, খুশি, সুরভী, শারমিন, লাভলী পারভিন, সুমন, মিতু, মিমি, সারোয়ার, সাইফসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

রাজশাহীতে ‘পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আপডেট টাইম : ১২:৩৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬