ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
  • ৪৬৭ বার

বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যা সাতটার পর বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ, তাঁর পরিবারের সদস্যবৃন্দ এবং বঙ্গভবনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।

প্রায় এক ঘণ্টা প্রধানমন্ত্রী বঙ্গভবনে অবস্থান করেন। রাত পৌনে আটটার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাছান সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী সাম্প্রতিক হাঙ্গেরি সফর সম্পর্কে অবহিত করতে রাষ্ট্রপতির সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অন্যান্য বিষয় সম্পর্কেও আলোচনা করেন।

সাধারণত দেশের বাইরে কোথাও সফরে গেলে ফিরে এসে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। গত ২৭ নভেম্বর তিন দিনের সফরে হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি পানি সম্মেলনে যোগ দেন। সফরকালে তিনটি দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তিও সই হয়। সফর শেষে গত বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। হাঙ্গেরি সফর নিয়ে গতকাল গণভবনে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬