ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর মোটা অঙ্কের টাকা পেতে পারেন ৩ মডেলের আইফোন ব্যবহারকারী ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে

সাবেক এডিসি শিবলী নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১১৯ বার

স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো কারবার এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম শিবলী নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সংস্থাটির উপ-সহকারী পরিচালক রুবেল হোসেন আজ শিবলী নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন। আদালতের বিচারক শুনানি শেষে এই নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ততা এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। দুদকের কাছে বিশ্বস্ত সূত্রে তথ্য রয়েছে যে, শিবলী নোমান বর্তমানে দেশে অবস্থান করছেন এবং যেকোনো সময় দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান প্রক্রিয়া নিশ্চিত করতে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান

সাবেক এডিসি শিবলী নোমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬