ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর মোটা অঙ্কের টাকা পেতে পারেন ৩ মডেলের আইফোন ব্যবহারকারী

পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনতাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৫ বার

নারায়ণগঞ্জের বন্দরে বিকাশ এজেন্টের এক কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ মহাসড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রনি (৩৪) বন্দরের নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।

ছিনতাইয়ের শিকার এজেন্ট কর্মী জানান, চলতি পথে দুই ব্যক্তি হঠাৎ এসে তাকে ধরে ফেলে। একজন সামনে থেকে গলায় চেপে ধরে এবং অপরজন পেছন থেকে জাপটে ধরে। এ সময় সামনে থাকা ব্যক্তি পিস্তল ঠেকিয়ে দ্রুত সঙ্গে থাকা সবকিছু দিতে বলে। পরে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

এ সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল নিয়ে আরেকজন এসে দাঁড়ালে দুজনই তাতে উঠে পালানোর চেষ্টা করে। তিনি চিৎকার করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল থেকেই তার দিকে ফাঁকা গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা নগদ ২ লাখ ৯৯ হাজার টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনতাই

আপডেট টাইম : ০৮:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬