ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সেই মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করল বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ বার

নারী ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক নারী দল ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের এক পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অভিযোগের পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে বিসিবি। দীর্ঘ অনুসন্ধান ও সাক্ষ্যগ্রহণ শেষে কমিটি জানায়, জাহানারা আলমের করা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগ দুটি সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধেই ছিল।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তার কিছু আচরণ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’র পর্যায়ে পড়ে।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে বাংলাদেশের মাটিতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে তিনি চীনের নারী ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও দেশে ফিরে কোনো ঘরোয়া বা আনুষ্ঠানিক দায়িত্ব পালন করতে পারবেন না।

এর আগে ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল, অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। ক্রিকেট সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্ত নারী ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সেই মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করল বিসিবি

আপডেট টাইম : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬